1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশগঠনমূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি আফজাল পরিবেশ দূষণ কমাতে কুষ্টিয়ায় তরুণদের এই ক্ষুদ্র উদ্যোগ প্রশংসার দাবিদার জমি নিয়ে বিরোধের জেরে কুষ্টিয়ার গ্রামীণ জনপদে সহিংসতার ঘটনা অব্যাহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জাতীয় সম্পদ বাঁচিয়ে দায়িত্বশীল আচরণের তাগিদ সরকারের কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক নৌকাভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত অলি আহমেদের উদ্যোগে পাট্রা ইউনিয়নে সুপেয় পানির টিউবওয়েল স্থাপন সাংবাদিক সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা জামায়াতে ইসলামীর তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গাজীপুরে মর্মান্তিক প্রাণহানির ঘটনা নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্য

দেশগঠনমূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি আফজাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

এলাকার উন্নয়ন ও কল্যাণে পেশাজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আফজাল হোসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত সোনাবন্ধু সুপার মার্কেটে স্থানীয় কুমারখালী পৌর যুব বিভাগের কার্যালয়ে কুমারখালী পৌর পেশাজীবী ইউনিটের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

পৌর পেশাজীবী ইউনিটের সভাপতি আক্তারুল হোসেনের পরিচালনায় সভায় পেশাজীবী ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের বক্তব্য ও মতামত তুলে ধরেন।

মো. আফজাল হোসেন বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পেশাজীবীদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে কুমারখালী-খোকসার মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুমারখালী উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা সামসুদ্দিন আহমাদ, কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. গোলাম মোস্তফা, সেক্রেটারি কামাল হোসেন এবং কয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম।

এসময় পেশাজীবী ইউনিটের সদস্যরা কুমারখালী পৌর এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে মতামত দেন।

তাদের দেওয়া মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট