
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাট্রা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অলি আহমেদ এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেন।
গত শনিবার দুপুর ১২টায় পাট্রা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দা বিপুল মৃধার হাতে আনুষ্ঠানিকভাবে টিউবওয়েলটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পাট্রা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সমস্যার কথা তুলে ধরে বক্তারা বলেন, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সামর্থ্যবান ও জনপ্রতিনিধিদের আন্তরিক হতে হবে।
টিউবওয়েল পেয়ে উপকারভোগী বিপুল মৃধা ও স্থানীয় এলাকাবাসী গভীর সন্তোষ প্রকাশ করেন।
জনসাধারণের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।