1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিন্ডিকেটের নাম ও পরিচয় সহ -রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব; বিপাকে সাধারণ মানুষ, প্রশ্নবিদ্ধ সংসদ সদস্যের ভাবমূর্তি রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী শ্রীনগর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার তানিয়া খানমের উন্নয়ন মূলক দিক নির্দেশনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে সংবর্ধনা গাইবান্ধায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়সহ বিতর্কিত ব্যক্তিদের উচ্চ পদে ব্রিতে পদোন্নতি . দেশগঠনমূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি আফজাল

রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে* উপজেলার পান্থশালা এলাকায় অবস্থিত আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট মজুদসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।এ সময় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ভবিষ্যতে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট