1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশগঠনমূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি আফজাল পরিবেশ দূষণ কমাতে কুষ্টিয়ায় তরুণদের এই ক্ষুদ্র উদ্যোগ প্রশংসার দাবিদার জমি নিয়ে বিরোধের জেরে কুষ্টিয়ার গ্রামীণ জনপদে সহিংসতার ঘটনা অব্যাহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জাতীয় সম্পদ বাঁচিয়ে দায়িত্বশীল আচরণের তাগিদ সরকারের কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক নৌকাভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত অলি আহমেদের উদ্যোগে পাট্রা ইউনিয়নে সুপেয় পানির টিউবওয়েল স্থাপন সাংবাদিক সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা জামায়াতে ইসলামীর তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গাজীপুরে মর্মান্তিক প্রাণহানির ঘটনা নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্য

পরিবেশ দূষণ কমাতে কুষ্টিয়ায় তরুণদের এই ক্ষুদ্র উদ্যোগ প্রশংসার দাবিদার

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন ও বর্জ্যমুক্ত রাখতে জাগো ফাউন্ডেশন এর ইয়ুথ উইংস ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) কুষ্টিয়া জেলা ও কুষ্টিয়া পৌরসভার যৌথ উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ‘ক্লিন কুষ্টিয়া ফেজ-১’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

তরুণ সমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং শহরের প্লাস্টিক ও বর্জ্য দূষণ কমানো এ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

কর্মসূচির অংশ হিসেবে শহরের ব্যস্ত এলাকায় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি নির্দিষ্ট স্থানে জমে থাকা বর্জ্য অপসারণের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকা পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলার কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুষ্টিয়া জেলার সহসভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক নোমান উপস্থিত ছিলেন। কর্মসূচির নেতৃত্ব দেন প্রকল্পের নেতৃত্বে থাকা রিফাত, জেবা, তামিম ও লাবিবা।

এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন আকাশ, প্রমিথ, জোহান, তপু, নীলা, মিম, রায়ানা ও সেতুসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

আয়োজকদের মতে, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে নাগরিকদের দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিজ শহরের প্রতি দায়িত্ববোধ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। ‘Let’s Rebuild Our Nation’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আমরা বিশ্বাস করি, তরুণদের এই ক্ষুদ্র উদ্যোগ কুষ্টিয়া শহরকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে অনন্য ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, ‘ক্লিন কুষ্টিয়া ফেজ-১’ কর্মসূচিটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবীদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত হয়েছে। কোনো বাহ্যিক আর্থিক সহায়তা ছাড়াই স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

আয়োজকরা আরোও জানান, কুষ্টিয়া শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট