1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশগঠনমূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি আফজাল পরিবেশ দূষণ কমাতে কুষ্টিয়ায় তরুণদের এই ক্ষুদ্র উদ্যোগ প্রশংসার দাবিদার জমি নিয়ে বিরোধের জেরে কুষ্টিয়ার গ্রামীণ জনপদে সহিংসতার ঘটনা অব্যাহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জাতীয় সম্পদ বাঁচিয়ে দায়িত্বশীল আচরণের তাগিদ সরকারের কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক নৌকাভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত অলি আহমেদের উদ্যোগে পাট্রা ইউনিয়নে সুপেয় পানির টিউবওয়েল স্থাপন সাংবাদিক সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা জামায়াতে ইসলামীর তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গাজীপুরে মর্মান্তিক প্রাণহানির ঘটনা নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্য

সাংবাদিক সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা জামায়াতে ইসলামীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমারখালী প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শামসুদ্দিন আহমাদ এবং উপজেলা যুব বিভাগের সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর, এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, নির্বাহী সদস্য ও খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, এসএ টিভির ক্যামেরাপারসন ও লিখনি সংবাদের মাহবুব হোসেন, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জুনিয়র সাকিব, সাংবাদিক সবুজ, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও যুগ যুগান্তরের কুমারখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন সমস্যার কথা জানান। একই সঙ্গে কুমারখালী প্রেসক্লাবের একটি স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। জামায়াত নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
এ সময় তারা বলেন, কুমারখালী জামায়াতে ইসলামী বা দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ভুল-ত্রুটি বা অভিযোগ থাকলে যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য প্রমাণসহ সরাসরি দায়িত্বশীল নেতাদের অবহিত করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তাসহ যেকোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট