রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমান
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে* উপজেলার পান্থশালা এলাকায় অবস্থিত আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট মজুদসহ একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।এ সময় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ভবিষ্যতে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল বলেন, "স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।