1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশগঠনমূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি আফজাল পরিবেশ দূষণ কমাতে কুষ্টিয়ায় তরুণদের এই ক্ষুদ্র উদ্যোগ প্রশংসার দাবিদার জমি নিয়ে বিরোধের জেরে কুষ্টিয়ার গ্রামীণ জনপদে সহিংসতার ঘটনা অব্যাহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জাতীয় সম্পদ বাঁচিয়ে দায়িত্বশীল আচরণের তাগিদ সরকারের কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক নৌকাভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত অলি আহমেদের উদ্যোগে পাট্রা ইউনিয়নে সুপেয় পানির টিউবওয়েল স্থাপন সাংবাদিক সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা জামায়াতে ইসলামীর তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গাজীপুরে মর্মান্তিক প্রাণহানির ঘটনা নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্য

রহস্যজনক অন্তর্ধান: কাপাসিয়ায় মিলল স্কুলছাত্রের রক্তমাখা ইউনিফর্ম, নিখোঁজ অন্তর

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় মো. তাফসিরুল ইসলাম অন্তর (১৩) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজের পর একটি ভবনের ছাদ থেকে তার রক্তমাখা স্কুল ইউনিফর্ম ও পরিচয়পত্র উদ্ধার করা হলেও, ঘটনার আট ঘণ্টা পার হওয়ার পরও অন্তরের কোনো সন্ধান মেলেনি। অন্তর কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের সোহাগ খানের ছেলে এবং স্থানীয় বীরউজুলী মডেল একাডেমির শিক্ষার্থী।

যেভাবে নিখোঁজ হলো অন্তর
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আসাদুজ্জামান জানান, গতকাল (১৮ আগষ্ট ) মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে টিফিনের বিরতি দিলে অন্তর অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাইরে যায়। কিন্তু ২টা ২০ মিনিটে ক্লাস শুরু হলেও সে আর শ্রেণিকক্ষে ফিরে আসেনি। বিকেল ৩টার দিকে বীরউজুলী বাজারের ব্যবসায়ী মফিজউদ্দিনের তিনতলা ভবনের ছাদে এক ব্যক্তি মালামাল আনতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান। সেখানে পড়ে ছিল রক্তমাখা একটি প্যান্ট, শার্ট, জুতো ও পরিচয়পত্র। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান এবং অন্তরের পরিবারকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান টোক নয়নবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ও তার দল। তারা আলামতগুলো উদ্ধার করেন। পরে অন্তরের বাবা সোহাগ খান ও স্বজনরা এসে শনাক্ত করেন যে উদ্ধার হওয়া পোশাক ও পরিচয়পত্র অন্তরেরই। এ ব্যাপারে কাপাসিয়া থানার (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। উদ্ধার হওয়া আলামতগুলো পুলিশের হেফাজতে রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান এবং এই রহস্যজনক ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এলাকাবাসী ও অন্তরের পরিবার এখন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

১৯-০৮-২০২৬ ইং

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট