1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কালিগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে বিশাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে বিশাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বিশ্বস্ত স্বনামধন্য চিকিৎসাকেন্দ্র ‘আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার’-এর উদ্যোগে ও আলিফ ফাউন্ডেশনের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন স্বপ্ন ছোঁয়া মানব সেবা সংগঠন জামালপুর গোল্লারটেক, কালীগঞ্জ গাজীপুর। এক দিনব্যাপী বিনামূল্যে বিশাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট, বুধবার উপজেলার মেন্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫নং ওয়ার্ড, জামালপুর) প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই সেবা প্রদান করা হয়। আয়োজিত এই মানবিক ক্যাম্পে স্থানীয় এলাকার শত শত গরীব, অসহায় ও দুস্থ নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি আসা দর্শনার্থী ও রোগীরা বিনামূল্যে ব্লাড প্রেসার ও রক্তের গ্রুপ পরীক্ষার সুবিধাও লাভ করেন। ক্যাম্পে চর্ম, যৌন, এলার্জি, ডায়াবেটিস এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে চিকিৎসাসেবা দেন ডা.আশিক নূর এম.বি.বি.এস (ডি ইউ), সাবেক এইচ.এম.ও, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। একই সাথে বাত-ব্যথা, হাড় ভাঙা-জোড়া ও মেরুদণ্ড রোগ বিষয়ে সেবা প্রদান করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান(নিটোর/পঙ্গু হাসপাতাল, ঢাকা)-এর অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডা.মেহেদি হাসান (আলতাফ)। শুধু পরামর্শই নয়, রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং ক্ষেত্রবিশেষে নিজস্ব অর্থায়নে ওষুধ কিনে দেওয়ার দৃষ্টান্তও স্থাপন করা হয়।ডা.আশিক নূর ও ডা.মেহেদী হাসান আলতাফ দুই চিকিৎসক মিলে এই ক্যাম্পে প্রায় তিনশোর মত রোগীকে চিকিৎসা দান করেন এবং এই দুই চিকিৎসক কি কালীগঞ্জ আয়েশা মেমোরিয়াল হাসপাতালে রোগী দেখেন। মেহেদী হাসান আলতাফ রোগী দেখেন প্রতি সোমবার ও বুধবার বিকেল ৩.৩০ মিনিট হইতে রাত ৮.০ টা পর্যন্ত এবং আশিক নূর রোগী দেখেন প্রতি মঙ্গলবার সকাল ১০.০০ – বিকাল ৪.০টা পর্যন্ত।এ আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জুয়েল হাসান বলেন, “চিকিৎসা পেশা শুধুই কোনো জীবিকা নয়, এটি মূলত একটি মানবসেবা। আমাদের সামর্থ্য অনুযায়ী এলাকার সাধারণ মানুষ যেন সহজে এবং বিনা খরচে উন্নত চিকিৎসাসেবা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এলাকার মানুষের জন্য আমাদের এই সেবামূলক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীরা আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করে জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এমন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাওয়া সত্যিই বিরল ও প্রশংসনীয়।ব্যতিক্রমী ও মানবিক এই আয়োজনের পর স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। তারা আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও স্বপ্ন ছোয়া মানব সেবা সংগঠন যৌথ আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগকে অনুকরণীয় বলে আখ্যা দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট