1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিন্ডিকেটের নাম ও পরিচয় সহ -রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব; বিপাকে সাধারণ মানুষ, প্রশ্নবিদ্ধ সংসদ সদস্যের ভাবমূর্তি রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী শ্রীনগর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার তানিয়া খানমের উন্নয়ন মূলক দিক নির্দেশনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে সংবর্ধনা গাইবান্ধায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়সহ বিতর্কিত ব্যক্তিদের উচ্চ পদে ব্রিতে পদোন্নতি . দেশগঠনমূলক কর্মকাণ্ডে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি আফজাল

ক্ষমতা আর নাম কোহলিকে বদলে দিয়েছে, রোহিত আগের মতোই আছে

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

কী এক সাড়া ফেলে দেওয়ার মতো সাক্ষাৎকার দিয়েছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় লেগ স্পিনার এক সাক্ষাৎকার দিয়েই আলোচনায়। ওই সাক্ষাৎকারে যে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন তিনি, তবে প্রশংসা করেছেন রোহিত শর্মার। অমিত শর্মার চোখে, ক্ষমতা আর নাম কোহলির আচরণে অনেক বদল এনেছে, তবে রোহিত আগের মতোই আছেন।

ইউটিউবার শুভঙ্কর শর্মার সঙ্গে সাক্ষাৎকারে অমিত মিশ্র প্রথমে রোহিতকে নিয়ে বলেছেন, ‘আইপিএল বা অন্য কোনো ইভেন্টে যখন রোহিতের সঙ্গে দেখা হয়, ও সবসময়ই হাসি-ঠাট্টা করে। আমার তখন এটা ভাবতে হয় না যে ও কী ভাববে! দুজনই দুজনের সঙ্গে হাসি-ঠাট্টা করি। ও সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো একই আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ জিতল, পাঁচবার আইপিএল জিতেছে।’

এরপরই বিপরীতে তাঁর চোখে কোহলির বর্ণনা করেছেন অমিত মিশ্র, ‘বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি আমি। হাতে ক্ষমতা চলে এলে, নাম হয়ে গেলে অনেকেই ভাবতে শুরু করে মানুষ বুঝি তাঁর কাছে কোনো প্রয়োজন নিয়েই যায়। আমি কখনোই তেমন মানুষ ছিলাম না। চিকুকে (কোহলির ডাকনাম) আমি ওর ১৪ বছর বয়স থেকে চিনি, যখন ও সামোসা খেত, রাতে যখন ওর পিজ্জা না হলে চলত না। এরপর অধিনায়ক বিরাট কোহলিকেও দেখেছি। দেখা হলে ও সম্মান দিয়েই কথা বলে, তবে সবকিছু অবশ্যই আর আগের মতো নেই।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট