1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন ও সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করলেন ইউএনও মোহাম্মদ মাসুদ রানা ​রায়পুরা ( সিন্ডিকেটের নাম ও পরিচয় সহ -রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব; বিপাকে সাধারণ মানুষ, প্রশ্নবিদ্ধ সংসদ সদস্যের ভাবমূর্তি রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী শ্রীনগর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার তানিয়া খানমের উন্নয়ন মূলক দিক নির্দেশনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে সংবর্ধনা গাইবান্ধায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়সহ বিতর্কিত ব্যক্তিদের উচ্চ পদে ব্রিতে পদোন্নতি .

দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণের।

আগামীকাল সোমবার (১৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় বিক্রি হয়েছে। চলতি বছরের ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ২০ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৩১ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট