1. dailyekusheykhabar@dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর : দৈনিক একুশে খবর
  2. GbPbfyjuZjosAK@gmail.com : GbPbfyjuZjosAK :
  3. info@www.dailyekusheykhabar.online : দৈনিক একুশে খবর :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় উপজেলার খন্দকার ডায়াগনস্টিক সেন্টার, আল-সাবাহ হাসপাতাল, খোকা ফার্মেসি ও বাংলাদেশ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। Play Casino Online at ME88 – Singapore’s Premier English Casino Site Top Online Casinos in Malaysia that Accept Bank Transfers for Secure Gaming মাদক নির্মূল ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রায়পুরা উপজেলার ইউএনও মোহাম্মদ মাসুদ রানা রায়পুরায় বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন ও সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করলেন ইউএনও মোহাম্মদ মাসুদ রানা ​রায়পুরা ( সিন্ডিকেটের নাম ও পরিচয় সহ -রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব; বিপাকে সাধারণ মানুষ, প্রশ্নবিদ্ধ সংসদ সদস্যের ভাবমূর্তি রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী শ্রীনগর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার তানিয়া খানমের উন্নয়ন মূলক দিক নির্দেশনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে সংবর্ধনা গাইবান্ধায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

নরসিংদীর রায়পুরায় উপজেলার খন্দকার ডায়াগনস্টিক সেন্টার, আল-সাবাহ হাসপাতাল, খোকা ফার্মেসি ও বাংলাদেশ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় উপজেলার খন্দকার ডায়াগনস্টিক সেন্টার, আল-সাবাহ হাসপাতাল, খোকা ফার্মেসি ও বাংলাদেশ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন ক্লিনিক পরিচালনা, লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত কেবিন, প্যাথলজি বিভাগে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকা এবং অপারেশন থিয়েটারে (ওটি) লাইট নষ্ট থাকার মতো অনিয়ম পাওয়া যায়।

এ ছাড়াও ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করা হয়নি বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা এবং ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় চারটি মামলা করা হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ২২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. নজরুল ইসলাম এবং ঔষধ প্রশাসন ও জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। এ সময় রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট