শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী মেম্বার প্রার্থী তানিয়া খানমের দোয়া ও সমর্থন কামনা
রায়পুরা প্রতিনিধি:রুবেল মিয়াঃআসন্ন শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে সাধারণ জনগণের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে পুনরায় প্রার্থী হয়েছেন বর্তমান সফল নারী মেম্বার তানিয়া খানম।এলাকার মানুষের সেবাকেই নিজের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে তানিয়া খানম ইতোমধ্যে এলাকার উন্নয়ন, সামাজিক কাজ এবং সর্বস্তরের মানুষের পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি পুনরায় নির্বাচিত হয়ে শ্রীনগর ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
জনগণের কাছে অঙ্গীকার ও উন্নয়ন ভাবনা:তানিয়া খানম তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে জানান:অবকাঠামোগত উন্নয়ন: ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।মৌলিক সেবা: এলাকার মানুষের জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক সেবা নিশ্চিতকরণ।
অধিকার সুরক্ষা: নারী ও শিশুদের অধিকার রক্ষায় বিশেষভাবে কাজ করা।শান্তিপূর্ণ সমাজ গঠন: দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি বসবাসযোগ্য, শান্তিপূর্ণ ও উন্নত শ্রীনগর গড়ে তোলা পুনরায় সেবা করার সুযোগ চেয়ে তানিয়া খানম বলেন, "উন্নয়নেরধারাবাহিকতা বজায় রাখতে এবং সর্বস্তরের মানুষের সেবা সুনিশ্চিত করতে আমি পুনরায় আপনাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। আপনাদের ভালোবাসা ও ভোটই আমার মূল চালিকাশক্তি।এলাকাবাসীর মতে, বর্তমান মেম্বার হিসেবে তানিয়া খানম বিগত দিনে সততা ও নিষ্ঠার সাথে জনগণের পাশে ছিলেন। তাই ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ভোটাররা তাঁকে আবারও জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হচ্ছেন।