প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৮/০৮/২০২৬ খ্রিঃ তারিখে ‘ঘটনার আড়াল’ নামে একটি অনলাইন পত্রিকায় "কাপাসিয়ায় লক্ষ টাকা ঘুষ চেয়ে বাবলু বলেন, নদীর পানি সাগরে নিয়া ঢালুন লাগে" এই শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর।
প্রকাশিত সংবাদে ঘুষ ও দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আমাকে ও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো বক্তব্য না নিয়েই মনগড়াভাবে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে।
আমি উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মোঃ বাবলু মিয়া
ভূমি সহকারী কর্মকর্তা টোকনয়ন বাজার ইউনিয়ন ভূমি অফিস কাপাসিয়া গাজীপুর।